দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় কয়েকশ’ যানবাহন

রাজবাড়ী সংবাদদাতা
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৪

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটপ্রান্তে পণ্যবাহী ট্রাক ও কার্ভাড ভ্যানের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে হঠাৎ ঝড়ে ফেরি চলাচলে ধীরগতি দেখা যায়। সেই সঙ্গে অগ্রধিকার ভিত্তিতে কাঁচামালের ট্রাক পারাপারের জন্য অপেক্ষায় থাকা অপচনশীল পণ্যবাহী ট্রাক, কার্ভাডভ্যান এবং শুক্রবার সকালে বাড়তি ট্রাক আসায় দীর্ঘ সারি দেখা দিয়েছে। তবে ঘাট কর্তৃপক্ষের দাবি, এই জট স্বাভাবিক।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দৌলতদিয়া ঘাটে সরেজমিন দেখা যায়, ঘাট এলাকার জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত কয়েকশ’ পণ্যবাহী ট্রাক ও কার্ভাড ভ্যান পারের অপেক্ষা করছে। গতকাল সন্ধ্যার পর ঝড় বৃষ্টির জন্য ঘাট এলাকায় সড়কগুলোতে কাদা জমে যাওয়ায় যান চলাচলে অনেকটা অসুবিধা হচ্ছে। ফেরি পকেট সড়কগুলোতেও একই অবস্থার সৃষ্টি হয়েছে।

কয়েকশ’ পণ্যবাহী ট্রাক ও কার্ভাড ভ্যান পারের অপেক্ষায়

ফেরির অপেক্ষায় থাকা ট্রাকচালক ইদ্রিস মিয়া বলেন, ফরিদপুর থেকে পাটবোঝাই করে ঘোড়াশালের উদ্দেশ্যে ভোরে রওনা দিই। সকালে লম্বা সিরিয়ালে পড়ি। কখন ফেরির নাগাল পাবো তা বলতে পারছি না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, পণ্যবাহী ট্রাকের যে সিরিয়াল রয়েছে এটা স্বাভাবিক। আমরা একটি রো রো ফেরিতে ধারণ ক্ষমতা অনুযায়ী ১৫ থেকে ২০টি যানবাহন পারাপার করে থাকি। যেসব ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে, তাদের পারাপার করাতে আমাদের সর্বোচ্চ ২ থেকে ৩ ঘণ্টা লাগবে। তাছাড়া সিরিয়াল থাকলে ফেরিগুলোকে বসে থাকতে হয় না। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরি চলাচল করছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের