ধর্ষকের বিচারের দাবিতে তৃতীয় দিনের কর্মসূচি ঘোষণা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:১০

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে টানা আন্দোলন চলছে। চলমান অবস্থান কর্মসূচি শেষে রাত ১১টায় তারা তৃতীয় দিনের কর্মসূচি ঘোষণা করে।

এসময় তারা জানান, জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে সকাল ৭টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১০ টায় সংবাদ সম্মেলন, ১১টায় শিক্ষকদের প্রতিবাদী মানববন্ধনে সংহতি প্রকাশ, দুপুর ১২টায় কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও সন্ধ্যা ৭টায় মিছিল হবে।

এছাড়া বিকালে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উদ্যোগে একটি কর্মসূচি হবে বলেও জানান তারা।

এর আগে তারা সদর থানার সামনে অবস্থান কর্মসূচি এবং দিনে মহাসড়ক অবরোধ করে। শুক্রবার অবস্থান কর্মসূচিসহ সংবাদ সম্মেলন ও মশাল মিছিল করেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা হামলা চালিয়ে ভাইস চ্যান্সেলরসহ  শিক্ষক শিক্ষার্থীদের আহত করলে দ্বিতীয় দিনের মতো তারা সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয়।

 

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

/এফএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি