সাভারে কারখানায় টিকা নেওয়ার পর অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

সাভার প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৪

সাভারের আশুলিয়ায় একটি কারখানায় করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে শিমুলিয়ায় ডেমনা এলাকার এক্সাকো লিমিটেডের কারাখানায় এই ঘটনা ঘটে।

কয়েকজন শ্রমিক জানান, সকালে কারখানার ভেতরে প্রতিটি লাইনে করোনার টিকা দেওয়া শুরু হয়। দুপুর পর্যন্ত দেড় হাজার শ্রমিককে দেওয়ার পর সিনোফার্মের টিকা শেষ হয়ে যায়। এরপর থেকে কারখানার শ্রমিকরা অসুস্থ হতে থাকেন। বিকাল পর্যন্ত একে একে ওই কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে জিয়া জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ২০ জন এবং আশুলিয়ার মোজারমিল ল্যাবএইড হাসপাতালে প্রায় ২৫ জনকে ভর্তি করা হয়। পরে বিকাল সাড়ে ৩টার দিকে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

এক্সাকো লিমিটেডের নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম চৌধুরী বলেন, সকাল থেকে প্রতি লাইনে কারখানায় শ্রমিকদের টিকাদান শুরু হয়। দুপুরের দিকে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, বিষয়টি তার জানা নেই। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ তাকে জানায়নি। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।অসুস্থ শ্রমিকরা সুস্থ হয়ে উঠবেন। তাদের খোঁজ-খবর নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে