নারায়ণগঞ্জে মা-মেয়েকে হত্যা: ৩ দিনের রিমান্ডে জোবায়ের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ১৯:০০আপডেট : ০২ মার্চ ২০২২, ১৯:০৩

নারায়ণগঞ্জে মা ও সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতার আল জুবায়েদ স্বপ্নীল ওরফে জোবায়েরের (২৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (২ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূর মোহসীন এই আদেশ দেন।
 
জোবায়ের শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, মা-মেয়েকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। জোবায়েরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

আরও পড়ুন: অর্থ লুট করতেই মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোবায়ের স্বীকার করেছেন, টাকা-পয়সা লুট করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তার ব্যাগ থেকে দুটি স্বর্ণের চেইন ও কানের দুল উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে নিহত রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে জোবায়ের০কে একমাত্র আসামি করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, রামপ্রসাদ চক্রবর্তী ‘মেসার্স ইসলাম ট্রেডার্সে’ চাকরি করেন। মঙ্গলবার দুপুরে বাড়ির মালিকের ভাগনে জানান, তাদের ভবনের নিচে অনেক লোক জড়ো হয়েছেন। তিনি গিয়ে দেখেন, ভবনের ফটক বাইরে থেকে তালা দেওয়া। ভেতর থেকে তার ছেলে হৃদয়ের স্ত্রী শিলা কান্নাকাটি করছেন। 

আরও পড়ুন: ‘টাকা-পয়সা সবই নিয়ে যেতে বলেছি, তবু স্ত্রী-মেয়েকে মেরে ফেলেছে’

শিলা জানান, তাদের ফ্ল্যাটে ঢুকে এক যুবক রুমা ও ঋতুকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। শিলাকে হত্যার জন্য রান্নাঘরে বটি হাতে নেয় হামলাকারী। তবে তিনি কৌশলে বটি ছিনিয়ে নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে নিচে নামেন। হামলাকারী যুবক তাকে ধাওয়া করে নিচে নামে। তবে ততক্ষণে ভবনের অন্য লোকজন এসব টের পেয়ে বাইরে থেকে ফটক আটকে দেয়। 

ওই যুবক ফের ছয় তলার ফ্ল্যাটে ফিরে যায়। শিলার থেকে শুনে রুমার মোবাইল ফোনে কল করলে তা রিসিভ করে জোবায়ের। টাকা-গয়না কোথায় আছে জানতে চায়। পরিচয় জানতে চাইলে ফোন কেটে দেয়। ততক্ষণে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশসহ রাম প্রসাদ ফ্ল্যাটে গিয়ে ওই যুবককে আটক করে। এরপর লাশ উদ্ধার করা হয়

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী