নিখোঁজের ৮০ দিন পর তরুণের মস্তকবিহীন লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২২, ২৩:১১আপডেট : ১০ মার্চ ২০২২, ২৩:১১

নারায়ণগঞ্জের বন্দরে একটি পুকুর থেকে মো. তুহিন ইসলাম (১৮) নামে এক শ্রমিকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৮০ পর বৃহস্পতিবার (১০ মার্চ) মদনপুর কেওঢালা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তুহিন রাজশাহীর তানোর থানার গকুল গ্রামের রকিবুল ইসলামের ছেলে। তিনি বন্দরের কেওঢালা এলাকার জাহের আলীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার এসআই নেওয়াজ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করি। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছেন। ঠিক কেন এই হত্যাকাণ্ড হয়েছে তা জানার চেষ্টা করছি।

নিহতের মা শাহিনা বেগম বলেন, চার মাস ধরে তারা বন্দরের পশ্চিম কেওঢালা এলাকার রিপন মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করছি। ছেলে তুহিন ঠিকাদার শরিফ মিয়ার অধীনে কেওঢালা এলাকার জাহাঙ্গীরের বোনের নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করতো। দুই মাস ২০ দিন আগে তুহিন সকালে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়ে আর বাসায় ফেরেনি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন ভবনের পাশের ডোবায় স্থানীয় ৫-৬ জন শিশু মাছ ধরতে নামে। এ সময় গলিত লাশ দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। পরে তিনি গেঞ্জি পরা ছেলের লাশ শনাক্ত করেন। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, পুলিশ ডোবা থেকে গলিত লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কে বা কারা হত্যা করেছে এ বিষয়ে পরিবার কিছুই বলতে পারছে না। তবে তদন্তের পর রহস্য উদঘাটন করা যাবে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের