ছোট ভাইয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ১৬:৩৮ আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৬:৩৮

কিশোরগঞ্জের বাজিতপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে রাকিব হোসেন (১৮) নামে এক কলেজশিক্ষার্থীর নিহতের অভিযোগ উঠেছে। রবিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর উপজেলার সরারচর ইউনিয়নের পুরান গাঁওয়ের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাকিব হোসেন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে এবং বাজিতপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অভিযুক্তের নাম জাকির হোসেন। তিনি নিহতের ছোট ভাই।

জানা গেছে, কথাবার্তা না শোনায় রবিবার সকালে বড় ভাই রাকিব ছোট ভাই জাকিরকে শাসনের নামে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে। এ ঘটনায় ক্ষিপ্ত হন তিনি। এর জেরে সন্ধ্যার পর ওত পেতে থাকা জাকির বড় ভাই রাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

মুমূর্ষু অবস্থায় তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাজিতপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাকিরকে আটকে অভিযান চলছে। এ ছাড়া নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
ইটের আঘাতে প্রেমিকাকে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি