মিঠামইন-ইটনার উন্নয়ন কর্মকাণ্ড দেখলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০২২, ২১:৩৯আপডেট : ২৮ মার্চ ২০২২, ২১:৫০

কিশোরগঞ্জের মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (২৮ মার্চ) বিকালে মিঠামইনের হাসানপুর ব্রিজ এবং চং নোয়াগাঁওয়ে বালিখোলা ফেরিঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি।

পরে ইটনায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় নির্মাণকাজের অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হয়। এ ছাড়াও উজানধনু নদীর বলদা ফেরিঘাট পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর সন্ধ্যায় ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে রাষ্ট্রপতি বলেন, ‘উজানের ঢলের সঙ্গে বালু আসায় হাওর এলাকার খাল, বিল, নদ-নদী ক্রমান্বয়ে ভরাট হচ্ছে। এতে হাওর এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

হাওর বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সম্পদ উল্লেখ করে তিনি বলেন, ‘হাওর এলাকায় যেকোনও উন্নয়ন প্রকল্প নেওয়া সময় পরিবেশের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী