‘নির্বাচনে যে হারবে সে উন্নয়নে কাজ করবে না এটা ঠিক নয়’

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ২৩:১৫ আপডেট : ২৯ মার্চ ২০২২, ২৩:১৫

এলাকার উন্নয়ন ও জনকল্যাণে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘নির্বাচনে একজন জিতবে, একজন হারবে- এটাই  নিয়ম। কিন্তু যে জিতবে সে শুধু এলাকার উন্নয়নে কাজ করবে, আর যে পরাজিত হবে সে কাজ করবে না এটা ঠিক নয়।’

মঙ্গলবার (২৯ মার্চ) কিশোরগঞ্জের অষ্টগ্রামের রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সেখানে হাওর এলাকার উন্নয়নে তার নেওয়া নানা কর্মকাণ্ড তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘রাজনৈতিক নেতাদের নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে।’ উন্নয়নের জন্য শান্তি-শৃঙ্খলা অপরিহার্য উল্লেখ করে রাষ্ট্রপতি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সমাজে শান্তি বজায় রাখতে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

বর্তমানে চাকরির বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা নেওয়ার ওপর জোর দেন।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও প্রেস সচিব মো. জয়নাল আবেদীনসহ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
রাষ্ট্রপতির সিল-স্বাক্ষর জাল করে কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেফতার ২
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি