আত্মহত্যা করতে যাওয়া ছেলেকে পুলিশে দিলেন মা

সাভার প্রতিনিধি
৩০ মার্চ ২০২২, ২১:০২আপডেট : ৩০ মার্চ ২০২২, ২১:০২

সাভারে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সায়েম হাসান রাফি (১৭) নামে এক শিক্ষার্থী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন তার মা। সাভার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষার্থীকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করে। ফের আত্মহত্যার চেষ্টা করার সম্ভাবনা থাকায় নিজ ছেলেকে পুলিশের হাতে তুলে দেন মা। মঙ্গলবার (২৯ মার্চ) সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর মা জানান, তার ছেলে স্থানীয় রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এবার এসএসসি পরীক্ষা দেবে। মাঝেমধ্যেই অতিরিক্ত টাকার জন্য বাহানা ধরে। তবে তার পোশাকশ্রমিক বাবা ছেলের আবদার মেটাতে অপারগতা প্রকাশ করেন। এর আগেও ৬/৭ বার আত্মহত্যার চেষ্টা করে। মঙ্গলবার রাতে অতিরিক্ত টাকা দাবি করলে দিতে অপারগতা প্রকাশ করেন মা। এ সময় ছেলে তার মাকে মারধর করে। একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

মা আরও দাবি করেন, এই পর্যন্ত ৬/৭ বার আত্মহত্যার চেষ্টা করেছে। আবারও একই কাজ করতে পারে, সে কারণে পুলিশের হাতে তুলে দিয়েছি।

বিষয়টি নিশ্চিত করে সাভার থানার এসআই আব্দুস কুদ্দুস বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মা অভিযোগ করায় তাকে আটক করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের