৮৬৬ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

রাজবাড়ী প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ১৬:১২আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৬:১২

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ব্রিজ এলাকা থেকে ৮৬৬ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টে-গ-১২-৭২৫০) জব্দ করেছে র‍্যাব। এরপর অভিযান চালিয়ে ফরিদপুর থেকে ওমর ফারুক সবুজ (৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর ক্যাম্প র‍্যাব-৮।

আটক ওমর ফারুক সবুজ ফরিদপুর কোতয়ালি থানার পশ্চিম আলীপুর এলাকার শহিদুল্লাহ শরিফের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৮ জানায়, বুধবার দিনগত রাতে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। সে সময় একটি প্রাইভেটকার হাইওয়ে থেকে পাশের একটি রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব গাড়িটিকে ধাওয়া করে আটক করে। তবে প্রাইভেটকারের চালক গাড়িটি ফেলে রেখে অন্ধকারে পালিয়ে যায়। পরে ওই প্রাইভেটকার থেকে ৮৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই প্রাইভেট কারের কাগজপত্র যাচাই করে জানা যায়, সেটির মালিক ওমর ফারুক সবুজ। তাকে ফরিদপুর শহর থেকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি এবং পলাতক আসামি ফরিদপুর জেলার রঘুনন্দনপুর এলাকার নয়ন জমাদ্দারের ছেলে ফারুক জমাদ্দার (৩৫) পরস্পর যোগসাজশে প্রাইভেটকারে বহন করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় ফেনসিডিল বিক্রি করে আসছেন। উদ্ধার মালামালসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী