গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ২১:২০আপডেট : ৩১ মার্চ ২০২২, ২৩:০৭

গাজীপুরে কাপড় ব্যবসায়ী টুটুল (২৭) হত্যা মামলায় তিন জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবেদা সুলতানা এ রায় ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের শিকার টুটুল কালিয়াকৈরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি সাকিব ও ইমরানকে খালাস দেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুর মহানগরের চা-বাগান এলাকার মঙ্গল আলীর ছেলে শাহ পরান (১৮), কালিয়াকৈর উপজেলার বক্তারপুর গ্রামের নুরুল আমিনের ছেলে সাজ্জাদ ওরফে বাঘা (১৮) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২)।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আতাউর রহমান খান বলেন, ২০১৬ সালের ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে টুটুলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরদিন নিহতের বাবা আব্দুল বাতেন আট জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৭ সালের ১৮ এপ্রিল পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ১০ জনের সাক্ষ্যগ্রহণের পর বৃহস্পতিবার বিকালে রায় দেন বিচারক।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের