তিন দিন পর ধলেশ্বরীতে ভেসে উঠলো ২ কিশোরের লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২২, ১২:৩৪আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২:৩৪

মুন্সীগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধলেশ্বরী নদী থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নদীর নয়াগাঁও ও মিরকাদিমের কাঠপট্টি এলাকা থেকে লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

নিহতরা হলো-আলমগীর হোসেন (১৮) ও রিয়ান (১৭)। তাদের বাড়ি নয়াগাঁও এলাকায়।

আলমগীরের বড় ভাই জানান, ‌‌‘মার্চ মাসে আমার ভাইয়ের সঙ্গে স্থানীয় প্রভাবশালী অপূর্ব ও রুবেলের রেষারেষি হয়। তারা কবুতর চুরি করেছিল। আমার ভাই তাদের নাম বলে দিলে স্থানীয় কাউন্সিলরের সামনে আলমগীর ও রিয়ামকে পায়ের রগ কাটা ও মেরে ফেলার হুমকি দেয়। ৪ এপ্রিল দুপুরে আমার ভাইকে অপূর্ব ও রুবেল খেলার কথা বলে মাঠে নিয়ে যায়। এরপর নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মারধর করে। রিয়াম প্রতিবাদ করলে তাকেও মারধর করে। এরপর থেকে আমার ভাই ও রিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম।’

মুক্তারপুর নৌ-ফাঁড়ির উপ পরিদর্শক রবিউল ইসলাম বলেন, সকালে নদী থেকে দুটি লাশ উদ্ধার রে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী