নিজ ঘরে প্রাথমিকের শিক্ষকের ঝুলন্ত লাশ

রাজবাড়ী প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ১৬:৩৭আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৬:৫৬

নিজ ঘর থেকে রাজবাড়ী সদর উপজেলার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূরবী ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ওই উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামে এ ঘটনা ঘটে। পূরবীর বাবা-মায়ের পরিবারের পক্ষ থেকে এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করছে।

এ ঘটনায় কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মৃত পূরবীর স্বামী ফরহাদ বিশ্বাস এবং সন্তান তাহারাত হাসান লিমনকে আটক করেছে রাজবাড়ী থানা পুলিশ।

জেলা শিক্ষক সমিতির নেতাকর্মীরা তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবিতে রাজবাড়ী সদর হাসপাতালে অবস্থান করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, শিক্ষিকার মৃত্যুর খবর পেয়ে জেলা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। সেই সঙ্গে এ ঘটনায় মৌখিক অভিযোগের ভিত্তিতে শিক্ষিকার স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের