রক্ত দিয়ে রাজনীতি করার ইচ্ছা নেই: নিক্সন চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ২০:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ২০:০০

ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘কোনও মায়ের কোল খালি করে রক্ত দিয়ে হোলি খেলে রাজনীতি করার ইচ্ছা আমার নেই। আমার রাজনীতি জনগণের আত্মা, তাদের ভালোবাসা, তাদের উন্নয়নের সঙ্গে।’

শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভাঙ্গা বাজার জাতীয় ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে উদ্দেশ করে নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি যে রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছেন, এতেই আপনি পতন হয়ে যাবেন। রাজনীতিতে ওপরে উঠতে হলে জনগণকে ভালোবাসতে হবে। আপনি রক্ত নিয়ে না খেলে জনগণকে নিয়ে রাজনৈতিকভাবে পারলে আমার মোকাবিলা করুন। অহেতুক আপনার কারণে অথবা আমার কারণে যেন কোনও মায়ের কোল খালি না হয়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমি ইতিপূর্বে যেভাবে উন্নয়ন করেছি, আগামীতে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের জনগণকে সঙ্গে নিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আপনারা কারও ভুল পরামর্শে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না। মনে রাখতে হবে জনগণই সব ক্ষমতার উৎস।’

ভাঙ্গা পৌরসভার মেয়র আবু রেজা মো. ফয়েজের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক হুমায়ূন মিয়া, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি