‘ঈদে ঘরমুখো মানুষের পারাপারে ফেরি বাড়ানো হবে’

রাজবাড়ী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ১৯:৩৩আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৯:৩৪

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর ৩টার দিকে প্রতিমন্ত্রী স্পিড বোটে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছে লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন করেন। দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাভাবিক সময়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৭ থেকে ২০টি ফেরি চলাচল করলেও ঈদে এই পথে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে। যাতে করে ঈদে ঘরমুখো মানুষ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে। আশা করি, কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে পারাপার করতে পারবে।’ এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করে তিনি। এ ছাড়া পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে যেসব ঘাট ভাঙনের কারণে বন্ধ রয়েছে সেগুলো মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান দেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান জানু মিয়া, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান, গোয়ালন্দ পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান চৌধুরী প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক হলো ফেরি চলাচল
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের