পদ্মার ১২ কেজির চিতল ১৮ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ১৪:৫০আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৪:৫৪

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর অদূরে জেলেদের জালে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৮টায় কামারডাঙ্গী এলাকার জেলে সাইদুল হালদারের জালে মাছটি ধরা পড়ে। এটি ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সাইদুল হালদার জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে পদ্মা নদীতে জাল ফেলেন জেলেরা। কিন্তু সারারাত কোনও মাছের দেখা মেলেনি। সকাল ৮টার দিকে জাল টানতেই দেখেন, একটি বড় চিতল মাছ।

স্থানীয়রা জেলেরা জানান, মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহানের কাছে নিয়ে আসেন সাদুল। এক হাজার ৪০০ টাকা কেজি দরে ১৬ হাজার ৮শ’ টাকা দিয়ে মাছটি কিনে নেন তিনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৫শ’ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, ‘পদ্মার বড় মাছের চাহিদা রয়েছে। চিতল মাছটি প্রতি কেজিতে ১০০ টাকা লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।’

/এসএইচ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম