ডিলারের বাড়ি থেকে ১৭৪ বস্তা সরকারি আটা-চাল উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২২, ২১:৫৫আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ২২:১৮

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএসের ডিলার রেজাউল করিমের বাড়ি থেকে ১৭৪ বস্তা আটা ও চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) বিকালে আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান জানান, রবিবার রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডের কুসুমদী গ্রামের ওএমএসের ডিলার রেজাউল করিমের বাড়ির সামনে ট্রাক থেকে ১০২ বস্তা আটা ও তার বসত ঘর থেকে ৭২ বস্তা চাল উদ্ধার করা হয়।

তিনি জানান, ওএমএসের বরাদ্দ করা ৫০ কেজি ওজনের ১০২ বস্তা আটা একটি ট্রাকে করে রাতের অন্ধকারে বিক্রি জন্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ট্রাকসহ ১০২ বস্তা আটা উদ্ধার করা হয়। এরপর রেজাউল করিমের বসতঘর তল্লাশি করে ৫০ কেজি ওজনের ৭২ বস্তা চাল উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে ডিলার রেজাউল করিম ও ট্রাকচালক মো. রিপন পলাতক। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে