কিশোরীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, আরেক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ২১:২৫আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২২:৩৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছরের কিশোরীকে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আসামি মিনু রাসেলকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৪ এপ্রিল) গভীর রাতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।

সোমবার র‌্যাব-১১-এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার মিনু রাসেল পশ্চিম দেওভোগ এলাকার আশরাফ আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাবের উপ-পরিচালক একেএম মনিরুল আলম জানান, ১৪ এপ্রিল দেওভোগ এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি ধর্ষণের মামলা করেন। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও বলা হয়, ওই কিশোরী গত ১৩ এপ্রিল নিজ বাসা থেকে পার্শ্ববর্তী দেওভোগ আদর্শনগর এলাকায় নানির বাসায় বেড়াতে যায়। ১৪ এপ্রিল সেহরির সময় নানির সঙ্গে নিজ বাসায় ফেরার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মামলার অপর আসামি রিফাত (২০) ও সিফাত (২২) তাকে অপহরণ করে মিনু রাসেলের বাসায় নিয়ে যায়। এ সময় কিশোরীর নানি বাধা দিলে তাকে মারধর করে রাস্তায় ফেলে দেয়। এরপর রাসেলসহ অপর আসামিরা কিশোরীকে চার দিন আটকে রেখে ধর্ষণ করে।

ঘটনার পর ১৭ এপ্রিল আসামি রিফাতকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মিনু রাসেলের বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। ওই সময় রাসেল ও অপর আসামি সিফাত কৌশলে পালিয়ে যায়। ২৫ এপ্রিল র‌্যাব-১১-এর একটি দল মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব আরও বলছে, এই মামলার অপর আসামি সিফাতকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতার রাসেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ