কারাগারে মায়ের সঙ্গে ঈদ করবে ৮ শিশু

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
২৭ এপ্রিল ২০২২, ২৩:৫৮আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২৩:৫৮

ঈদুল ফিতরের দিন টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিরা পাচ্ছেন বিশেষ খাবার ও সুবিধা। দিনব্যাপী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ থাকছে তাদের। পাশাপাশি আট নারী বন্দির শিশুসন্তান পাবে নতুন পোশাক। তারা মায়ের সঙ্গে কারাগারে ঈদ উদযাপন করবে।

কারা সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলা কারাগারে এক হাজার ৪৩৫ হাজতি ও কয়েদি রয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ৩৭০ জন ও নারী ৬৫ জন। ঈদুল ফিতর উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। ঈদের জামাতের পর থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বন্দিরা। ওই দিন প্রত্যেক বন্দি সাক্ষাতের সময় পাবেন ১০ মিনিট।

এছাড়া পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সময় পাবেন সাত থেকে আট মিনিট করে। কারাগারে ৬৫ নারী বন্দির মধ্যে আট জনের শিশুসন্তান রয়েছে। তাদের সন্তানদের জন্য নতুন জামা-কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। সকাল ৯টায় কারাগারের ভেতরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ পড়ানোর জন্য বাইরে থেকে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে।

খাবারের তালিকায় রয়েছে- ঈদের দিন সকালে সেমাই ও মুড়ি; দুপুরে পোলাও, গরু ও খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, ড্রিংকস, পান-সুপারি; রাতে সাদা ভাতের সঙ্গে বুটের ডালের লটপটি ও মাছ।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অন্যান্য সময়ের চেয়ে ঈদের দিন কারাবন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এদিন তাদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা রয়েছে। নারী বন্দিদের মধ্যে আট জনের সন্তান রয়েছে। তাদের জন্য আমরা নতুন পোশাকের ব্যবস্থা করেছি। কারাবন্দিরা ওই দিন ঈদের জামাতের পর থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বজনদের সঙ্গে দেখা ও মোবাইলে কথা বলার সুযোগ পাবেন। এছাড়া আরও কিছু বিশেষ সুবিধা রয়েছে তাদের জন্য।’

/এএম/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম