কারখানা থেকে ফেরার পথে পোশাককর্মীকে হত্যা

গাজীপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ০৮:৫৬আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৯:০২

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাককর্মী আবুল কাশেম (৪৫) নিহত হয়েছেন। তিনি জামালপুরের ইসলামপুর থানার পাতশি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। বুধবার (২৭ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ এ তথ্য জানিয়েছেন।

নিহতের শ্যালক সোলায়মান জানান, গাজীপুর মহানগরের টঙ্গীর মরকুন এলাকার ভাড়া বাসায় স্বপরিবারে থেকে স্থানীয় নোমান ফেব্রিক্স-২-এর সুপারভাইজার পদে চাকরি করছিলেন কাশেম। বুধবার রাত ৮টায় কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন তিনি। পথে টেকপাড়া হাউজিং সোসাইটির বালুর মাঠে পৌঁছলে কয়েক দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে সেখানে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইলতুৎমিশ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। লাশের বুকের ওপর, পেটের নিচে ও পিঠে গভীর জখমের চিহ্ন রয়েছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের