শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ১০:৪৩আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৩:১০

ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশপথ হিসেবে খ্যাত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে থাকে।

এদিকে ঈদের আগে আজকে শেষ কর্মদিবস। এ কারণে দুর্ভোগ এড়াতে অনেকে আগেভাগেই নাড়ির টানে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে যাত্রা শুরু করেছেন।

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া লঞ্চ ও স্পিডবোটেও যাত্রীদের ভিড় দেখা গেছে।  

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামান জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে নয়টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে ফেরিতে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় দুই শতাধিক যানবাহন। তবে ফেরির তুলনায় লঞ্চে ও স্পিডবোটে যাত্রীরা পারাপার হচ্ছেন বেশি।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, এই নৌপথে ১৫৩টি স্পিডবোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পার হচ্ছেন। স্পিডবোট চলাচল করছে সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এবং লঞ্চ চলাচল করবে রাত ১০টা পর্যন্ত।

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম