আমরা পুরাতন খেলোয়াড়, মাথা গরম হলে সময় পাবেন না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ২২:৪২আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০০

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, দেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। কারা কোথায় কার সঙ্গে মিটিং করে সবই কিন্তু জানা। এসব গোপন মিটিং করে লাভ হবে না। আমরা পুরাতন খেলোয়াড়। নারায়ণগঞ্জে যত গোপন মিটিং করছেন তাদের বলতে চাই, সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমরা খেলতে নামবো। আপনারা ওই খেলার সামনে পাঁচ মিনিটও টিকবেন না। আর যদি মাথা গরম হয় তাহলে সময়ও পাবেন না।

শুক্রবার (২৯ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের লা-ভিস্তা রেস্তোরাঁয় জেলা শ্রমিক লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আওয়ামী লীগের কোনও এক নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ করেন আবার দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা করেন। তাহলে কতটুকু আপনি দল করেন, সেই প্রশ্ন আমি সাধারণ মানুষের কাছে ছাড়তে চাই। এরকমই যদি হয়, তাহলে তো আমার দৈনিক ১০টা মামলা করা উচিত, আমাকে যেই গালাগাল করে; তবে আমি করি না।
 

শামীম ওসমান বলেন, ‘চুপ থাকাকে অনেকে দুর্বলতা ভাবছেন। আমরা দায়িত্বশীল বলে চুপ আছি। এক রাজাকারের ছেলে আছে, ও বললো শামীম ওসমান বলেছিল, খোকন সাহার নামে মামলা হলে নারায়ণগঞ্জে খালি মাথা আর মাথা দেখা যাবে। মাথা আর মাথাই দেখা যাইতে পারে, সমস্যা নাই। সমস্যা হইলো রমজান মাস, সংযমের মাস, সামনে ঈদ।’

তিনি আরও বলেন, আড়াইহাজারের একজন নেতা, সিদ্ধিরগঞ্জ এবং বন্দরের আরও দুই নেতার সঙ্গে যারা আঁতাত করে শেখ হাসিনার নারায়ণগঞ্জকে অন্য কাউকে দিতে চাচ্ছেন, তাদের বলতে চাই, আমরা কিন্তু খেলতে জানি। আপনারা যদি আসলেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন, তাহলে আমি আপনাদের কর্মী হয়ে কাজ করবো। আর যদি দলকে বিভক্ত করার চেষ্টা করা হয় তাহলে আপনারা পারবেন না। কারণ আমরা শিগগিরই মাঠে নামছি। আমরা প্রমাণ করবো জনগণের শক্তির সামনে কারো শক্তি টিকবে না।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের