শরীয়তপুরের ৫০ গ্রামের মানুষের ঈদ উদযাপন

শরীয়তপুর প্রতিনিধি
০২ মে ২০২২, ১৬:৫৪আপডেট : ০২ মে ২০২২, ১৬:৫৪

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার ৫০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। সোমবার (২ মে) সকাল সাড়ে ৯টায় মসজিদে ঈদের নামাজ আদায় করেন এসব গ্রামের মানুষ।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ সেলিম শাহ নূরী আল সুরেশ্বরী।

তিনি বলেন, ‘সুরেশ্বর দরবার শরিফ মাঠ প্রাঙ্গণে সোমবার সকাল সোয়া ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের ছয় উপজেলার ৫০ গ্রামের লক্ষাধিক মুসলমান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।’

সুরেশ্বরী (রা.) অনুসারীরা জানান, সুরেশ্বর দরগা শরিফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা প্রায় দেড়শ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। 

সুরেশ্বর দরবার শরিফের গদিনশিন পীর শাহ নূরে কামাল সুরেশ্বরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকি। সে হিসেবে আজ ঈদুল ফিতর উদযাপন করছি। সুরেশ্বর দরবার শরিফের মাজারে আজ দুটি মসজিদে  ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে আসতে শুরু করেছেন মুসল্লিরা
কলকাতার রেড রোডে হচ্ছে না ঈদের জামাত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের