ঈদের দিনে গাজীপুরের সড়কে গেলো ৫ জনের প্রাণ 

গাজীপুর প্রতিনিধি
০৪ মে ২০২২, ০২:১০আপডেট : ০৪ মে ২০২২, ০২:১০

গাজীপুরের কালিয়াকৈরে ঈদের দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে কালিয়াকৈরের সফিপুর এলাকার উড়াল সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এর মধ্যে সড়কের পূর্ব পাশে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে তিন জন এবং একই সড়কের পাঁচ কিলোমিটার দূরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হন। 

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ হোসেন (৪৪), কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের মৃত আলতাব হোসেনের স্ত্রী রেণু বেগম (৫০), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দাবাড়ি গ্রামের মৃত শফিকের স্ত্রী সাথি আক্তার (২৫), দুর্ঘটনায় নিহত শরিফ হোসেনের (৩০) পুরো পরিচয় পাওয়া যায়নি এবং অজ্ঞাত (৪১) এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঈদের দিনে গাজীপুরের সড়কে গেলো ৫ জনের প্রাণ 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি ফিরোজ হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়াল সড়কের পূর্ব পাশে উত্তরবঙ্গগামী এনা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক নিহত হন। সিএনজিচালকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেণু বেগম, শরীফ হোসেন ও সাথি আক্তারের মৃত্যু হয়। ঘটনার পরই এনা পরিবহনের বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, একই সড়কের দুর্ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে তাকওয়া পরিবহনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাযাত্রী মোহাম্মদ হোসেন মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী