৭ কিলোমিটার গাড়ির সারি, ফেরির জন্য দীর্ঘ অপেক্ষা

রাজবাড়ী প্রতিনিধি
০৮ মে ২০২২, ১১:১২আপডেট : ০৮ মে ২০২২, ১১:১২

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শনিবার ভোর থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া প্রান্তে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী ও যানবাহনের সংখ্যা।

সরেজমিন রবিবার দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পৌর জামতলা পর্যন্ত যাত্রীবাহী বাস ও ট্রাকের সাত কিলোমিটার এলাকাজুড়ে সারি তৈরি হয়েছে। নদী পারের অপেক্ষায় দেড়-দুই হাজার যানবাহন সিরিয়ালে অপেক্ষা করছে। ঘাটের ওপর চাপ কমাতে গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার ও মাইক্রোবাসগুলো উজানচর হয়ে ফেরিঘাটে যাচ্ছে।

এদিকে, সকাল ১০টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীদের ভিড় দেখা গেছে। পর্যাপ্ত লঞ্চ থাকায় সেখানে ভোগান্তি হয়নি। তবে ধারণক্ষমতার বেশি যাত্রী পারাপার করা হচ্ছে বলে অনেক যাত্রীই অভিযোগ করেন।

অপরদিকে, দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুনে দেখা যায়, ভেঙে ভেঙে আসা বহু যাত্রী ফেরিতে পদ্মা নদী পার হয়ে গন্তব্যে ফিরছেন।

শ্যামনগর থেকে আসা যাত্রীবাহী পরিবহন চালক তারেক বলেন, ‘শনিবার রাত ১২টার দিকে ঘাটে এসেছি। ১০ ঘণ্টা পার হয়ে গেলো এখনও ফেরিঘাটে যেতে পারিনি। সারারাত জেগে ছিলাম। একটু একটু করে বাস টানতে হয়েছে। মনে হচ্ছে আরও ২-৩ ঘণ্টা লাগবে।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, ‘এই ঈদে যানবাহন ও যাত্রী পারাপার করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২১টি ফেরি চলাচল করছে।’

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী