মাদারীপুরে বাসচাপায় প্রাণ গেলো দাদা- নাতনির

মাদারীপুর প্রতিনিধি 
১৩ মে ২০২২, ২২:২৪আপডেট : ১৩ মে ২০২২, ২২:৪০

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দাদা ও নাতনি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) উপজেলার টেকেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহতরা হলেন মাদারীপুর রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের হাফিজুল ফকিরের মেয়ে হাফসা (৪) ও তার বাবা হালেম ফকির (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩৫৮৮) উপজেলার টেকেরহাট এলাকায় ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী ভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাফসার মৃত্যু হয়। ভ্যানচালক এসকেন্দার আলী শেখ ও ভ্যানে থাকা হাফসার দাদা হালেম ফকির গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হালেম ফকিরের মৃত্যু হয়।

পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ বলেন, দুর্ঘটনার পর আমরা একটি লাশ উদ্ধার করি। পরে জেনেছি হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

 

/টিটি/ 
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি