বিয়েতে দাওয়াত না পেয়ে বীর মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
১৪ মে ২০২২, ১৭:২৩আপডেট : ১৪ মে ২০২২, ১৭:২৩

বিয়েতে দাওয়াত না পেয়ে এক বীর মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগ উঠেছে ফরিদপুরের নগরকান্দার চরযোশরদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদারের বিরুদ্ধে। শুক্রবার (১৩ মে) দিবাগত রাত ১০টার দিকে ইউনিয়নের দহিসারা গ্রামে ঘটনাটি ঘটে।

জানা গেছে, দহিসারা গ্রামের প্রতিবন্ধী আতিয়ার শেখের ছেলে সোহাগ শেখের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

একপর্যায়ে সমর্থকদের নিয়ে বিয়ে বাড়িতে হামলা চালান। বাড়ির সামনে বেড়া দিয়ে নববধূসহ আগত আত্মীয়-স্বজনের অবরুদ্ধ করে রাখেন। হামলায় স্থানীয় ফিরোজ তালুকদার ওরফে হিরু (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধা আহত হন। আহত মুক্তিযোদ্ধা দহিসারা গ্রামের মৃত মমিনুদ্দিন তালুকদারের ছেলে।

এ ঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে, চেয়ারম্যান পথিক তালুকদার ও তার আপন ভাই পলাশ তালুকদার, তারেক তালুকদারসহ ১০ জনকে অভিযুক্ত করে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রতিবন্ধী আতিয়ার শেখ বলেন, ‘আমি গরিব মানুষ, ছেলের বিয়েতে বড় কোনও অনুষ্ঠান করেতে পারিনি। তাই নিজস্ব লোকজনদের দাওয়াত করে অনুষ্ঠানের আয়োজন করি। অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ছেলের বিয়েতে বাধা দিয়ে হামলা চালায় ও আমার বাড়ির সামনে বেড়া দিয়ে ঘিরে রাখে।’

বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বলেন, ‘চেয়ারম্যান বিয়েতে দাওয়াত না পেয়ে দলবল নিয়ে এসে আমার ওপর হামলা চালিয়েছে। আমি এমনিতেই অসুস্থ।’

অভিযুক্ত সাবেক চেয়ারম্যান দাবি করেন, ‘আতিয়ার শেখ তার ছেলের বিয়েতে মুক্তিযোদ্ধার কথা অনুযায়ী বেছে বেছে দাওয়াত দিয়েছে। এমনকি তার দলের মাতবরদেরও দাওয়াত দেয়নি। আর মুক্তিযোদ্ধাকে মারধরের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্যই তারা এমন নাটক সাজিয়েছে।’

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি