হত্যার ১১ বছর পর দুজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২২, ১৭:৪১আপডেট : ১৭ মে ২০২২, ১৭:৪১

মানিকগঞ্জের ঘিওরে গাড়িচালক জাহাঙ্গীর আলম হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ মে) বিকাল ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

নিহত জাহাঙ্গীর আলম ময়মনসিংহের হালুয়াঘাটের ঘোষেবের এলাকার মুকলেসুর রহমানের ছেলে। তিনি পেশায় প্রাইভেটকারচালক ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ওমর হোসেন সাইফুল (পলাতক) ও আরিফুজ্জামান সজীব (পলাতক)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী সীমান্ত (পলাতক) ও আজিম খান। তাদের প্রত্যেকের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৮ জানুয়ারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুসন্ডা এলাকায় প্রাইভেটকারচালক জাহাঙ্গীর আলমকে শ্বাসরোধে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যান আসামিরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার রাতে ঘিওর থানার এসআই লুৎফর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন এবং ছয় জনকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা ঘিওর থানার এসআই এনামুল হক চৌধুরী ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি ছয় জনের নামে আদালতে চার্জশিট জমা দেন।

আদালতের রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন নিরঞ্জন কুমার বসাক এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া আসামিপক্ষে ছিলেন আইনজীবী আহসান হাবি ও বুলবুল আহমেদ গোলাপ।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান