ক্রেন ছিঁড়ে লোহা পড়ে কারখানায় কর্মকর্তার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৮ মে ২০২২, ২০:১৫আপডেট : ১৮ মে ২০২২, ২০:১৫

গাজীপুরের শ্রীপুরে এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেড কারখানায় মাথায় লোহার স্টিল পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মে) বিকাল সাড়ে ৩টায় শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় কারখানার ভিতরে এ ঘটনা ঘটে।

মৃতের নাম গোলাম কিবরিয়া (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। ওই কারখানায় লোডিং অফিসার পদে তিন বছর ধরে কর্মরত ছিলেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুপুর ২টায় শিফট শুরু হয়। এ সময় ক্রেন দিয়ে লোহার স্টিল ওঠানোর সময় কিবরিয়া ওখানে দাঁড়িয়েছিল। হঠাৎ ক্রেনের রশি ছিঁড়ে কিবরিয়ার ওপর পড়লে তার মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান। তিনি বৈরাগীরচালা এলাকায় হান্নান সিকদারের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতেন।

এদিকে, তার মৃত্যুর খবরে কারখানার উৎপাদন বন্ধ করে শ্রমিকরা ভেতরে শান্তিপূর্ণ অবস্থান নেয়। বিশৃঙ্খলা এড়াতে কারখানার প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের কারখানায় প্রবেশে অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ কারখানার ভেতরেই রয়েছে। শ্রীপুর থানা পুলিশ কারখানার ভেতরে অবস্থান করছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের