আবারও গাজীপুর আ.লীগের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক সবুজ

গাজীপুর প্রতিনিধি
১৯ মে ২০২২, ২১:৫২আপডেট : ১৯ মে ২০২২, ২১:৫২

গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিকালে ঘোষিত নাম অনুযায়ী আগের কমিটির দুই জনই থাকছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এবং অন্যদিকে আট জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এমপি ইকবাল হোসেন সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

ষড়যন্ত্র মোকাবিলা করে আ.লীগ বিজয়ের বন্দরে পৌঁছাবে: কাদের

কমিটি ঘোষণা করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা অওয়ামী লীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু জানান, ১৯ বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইতোপূর্বে ২০০৩ সালের ২৯ জুন গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। ১৩ বছর পর ২০১৬ সালের ১৩ অক্টোবর সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় আওয়ামী লীগ বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হককে পুনরায় সভাপতি এবং ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি দেয়। পরে ২০১৭ সালের ২২ জুলাই পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন পায়।

তবে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব না আসায় কিছু নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করেন। 
  
/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের