পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
২১ মে ২০২২, ১২:২৫আপডেট : ২১ মে ২০২২, ১৩:০৯

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পূবাইল বড় কয়ের আসাতিয়া এলাকার রাফির ছেলে পিকআপ ভ্যানের চালক জাকির (২২), তার সহকারী একই এলাকার জাকিরের ছেলে মৃদুল হোসেন (১৫) এবং তাল ব্যবসায়ী নারায়ণগঞ্জের মহসীন (৫০)।

আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, সকালে পূবাইলের বড় কয়ের এলাকা থেকে তাল কিনে পিকআপে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী মহসীন। টঙ্গী-ভৈরব রেল সড়কের কালীগঞ্জের নলছাটা এলাকায় পৌঁছালে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পিকআপে ধাক্কা দেয়। এতে পিকআপটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক, তার সহকারী ও ব্যবসায়ীর মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকরী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম