মাঝপদ্মায় ধানবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০২২, ১৬:১৫আপডেট : ২১ মে ২০২২, ১৬:১৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ধানবোঝাই ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না। শনিবার সকাল ৬টায় পদ্মাসেতুর কাছে মাঝনদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন– হেলাল উদ্দিন (৩৫) ও দাদন হোসেন (৪০)।

নিখোঁজদের উদ্ধারে ঢাকা থেকে ছয় সদস্যের এক ডুবুরি দল ঘটনাস্থলে এসেছেন। ডুবুরি দলের সাব-অফিসার আবুল খায়ের জানান, লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট থেকে ধান বহন করে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয় ট্রলারটি। এরপর মাঝপদ্মায় প্রচণ্ড স্রোত ও ঝড়ের কবলে পড়ে ডুবে যায় সেটি। এ সময় ট্রলারে থাকা ১২-১৩ জন নদীতে ভাসতে থাকেন। স্পিডবোট ও ট্রলারের মাধ্যমে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। নিখোঁজ থাকা দুই জনকে উদ্ধারে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করতে সমস্যা হচ্ছে। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ করা যাচ্ছে না।

মুন্সীগঞ্জের মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের জানান, শনিবার সকাল ৬টায় হঠাৎ ঝড়ে মাওয়া থেকে শিবচরগামী ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের ১৫ জন শ্রমিকের মধ্যে দুই জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজে অংশ নিতে ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছেন। তবে ট্রলারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের