ঘরে মিললো মা ও ২ সন্তানের লাশ

নরসিংদী প্রতিনিধি
২২ মে ২০২২, ১০:১২ আপডেট : ২২ মে ২০২২, ১৩:৫৮

নরসিংদীর বেলাব উপজেলায় মা ও দুই সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২২ মে) সকাল ৮টায় উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—বাবলা গ্রামের রঙমিস্ত্রি গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)।

স্থানীয়রা জানান, গতকাল থেকে বাড়ি ছিলেন না গিয়াস উদ্দিন। তিনি রঙের কাজে গাজীপুরে ছিলেন। রাতের কোনও এক সময় তার স্ত্রী ও দুই সন্তানকে দুর্বৃত্তরা হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গিয়াস উদ্দিন বলেন, ‌‘জমিজমা ও গাছ কাটা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ ছিল। এছাড়া কারও সঙ্গে কোনও বিরোধ নেই। এর জেরে রাতে তাদের হত্যা করা হয়েছে।’

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডের বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। রাহিমা খাতুনের মাথায়, বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার ‍দুই সন্তানের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

/এসএইচ/
সম্পর্কিত
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি