প্রেম করে বিয়ে, ছেলের মাকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৬:৩৬আপডেট : ২৩ মে ২০২২, ১৬:৩৬

মাদারীপুরে প্রেম করে বিয়ের ঘটনায় ছেলের মা নাহার বেগমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে।

রবিবার (২২ মে) রাতে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালি গ্রামের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ওই গ্রামের চান্দু মোল্লার ছেলে মিজান মোল্লা একই এলাকার এক তরুণীকে বিয়ে করেন। কিন্তু পারিবারিকভাবে সেই বিয়ে মেনে নিতে পারেনি মেয়ের পরিবার। এর জের ধরে রবিবার রাতে মেয়ের পরিবারের লোকজন মিজানের মা নাহার বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ছেলের পরিবারের পক্ষ থেকে মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া বলেন, আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি