স্টেশনে তরুণীকে হেনস্তা, ২০ নারীর প্রতিবাদ

নরসিংদী প্রতিনিধি
২৭ মে ২০২২, ২২:৪২আপডেট : ২৮ মে ২০২২, ০২:০১

তরুণীকে লাঞ্ছিতের ঘটনায় নরসিংদী স্টেশনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন একদল নারী। শুক্রবার (২৭ মে) দুপুরে একটি ট্রেনে করে তারা ঢাকা থেকে নরসিংদী আসেন বলে নিশ্চিত করেছেন স্টেশনের মাস্টার মো. মুসা।

‘অহিংস অগ্নিযাত্রা’ নামের এই প্রতিবাদে আধুনিক পোশাক পরিহিত ২০ নারী অংশ নেন। তারা রাজধানীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী বলে জানা গেছে।   

জিন্স-টপস পরায় রেল স্টেশনে তরুণীকে মারধর

নরসিংদী রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মুসা বলেন, একদল নারী দুপুরে স্টেশনে আসেন এবং বেশ কয়েকটি উপদলে ভাগ হয়ে স্টেশনের বিভিন্ন প্রান্তে যান ও ছবি তোলেন। পরে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন ও আমার কক্ষে এসে সেদিনের ঘটনা নিয়ে আলোচনা করেন।

 ঢাকা থেকে ট্রেনে করে গিয়ে নরসিংদী রেল স্টেশনে প্রতিবাদ জানান নারীরা প্রতিবাদ জানানো ২০ নারীর মধ্যে রয়েছেন তৃষিয়া, অর্ণব, নীল, অ্যানি, নুভা, লক্ষ্মী, সানজানা, মম, আনোয়ার, অপরাজিতা, জিসা, সামিহা, স্মিতা, ইফফাত, অন্তরা, মিশু, প্রমি, সুরভী, নিশা, বিজু। এদের প্রত্যেকেই শিল্পী, সংগঠক, নাট্যকর্মী, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী, গবেষক, উন্নয়নকর্মী, প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় জড়িত।  

নরসিংদী রেল স্টেশনে সেদিন কি ঘটেছিল?

এর আগে, গত ১৮ মে ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে আধুনিক পোশাক পরার কারণে এক তরুণী ও তার দুই বন্ধুকে লাঞ্ছিত করেন এক মাঝবয়সী নারী ও কয়েকজন পুরুষ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা করে। পরে এক যুবককে গ্রেফতার করা হয়। তবে, ঘটনার ১০ দিন পার হলেও অভিযুক্ত নারীকে এখনও গ্রেফতার করা যায়নি।

/টিটি/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
ডিপফেক-ব্ল্যাকমেইল-ট্রল: নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠছে অনলাইন
মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধে নারীকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৩
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের