একজনের বাড়িতে মিললো ৩৬৪৯ ভরি রুপা

ফরিদপুর প্রতিনিধি
২৮ মে ২০২২, ১৭:২৭আপডেট : ২৮ মে ২০২২, ১৭:২৭

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৬৪৯ ভরি রুপার অলঙ্কার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও মোবাইলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।

জামাল পাশা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শহরের গোয়ালচামট লাহেড়িপাড়া এলাকার কাজী আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। তার বাড়ি থেকে তিন হাজার ৬৪৯ ভরি (৪২.৪৩০ কেজি) রুপার অলঙ্কার উদ্ধার করা হয়। এ সময় আসাদুজ্জামান ও সানি খানকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি ফরিদপুর শহরে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এসব রুপার অলঙ্কার দেশে এনে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকে। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জামাল পাশা বলেন, অভিযানের সময় গ্রেফতারকৃতদের তিন সহযোগী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। আসাদুজ্জামান এর আগেও রুপার অলঙ্কারসহ দোহার থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। ওই মামলায় জামিনে বের হয়ে পুনরায় একই কাজ শুরু করে। কারণ এটাই তার পেশা।

/এএম/
সম্পর্কিত
মামলায় গ্রেফতার হলেন গাজী নজরুল, এমপি পদ থাকবে কি
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি