জুতা কেনা নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো ব্যবসায়ীর  

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০২২, ১৯:৫৪ আপডেট : ৩০ মে ২০২২, ১৯:৫৪

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুতা কেনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষে সুমন নামের বাজারের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) বিকালে কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় আহত সুমনকে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমন উপজেলার গাইলকাটা গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২৮ মে) কুলিয়ারচর মাদ্রাসা মার্কেটে স্থানীয় রবিন নামের এক যুবক জুতা কিনতে যান। এ সময় দোকানের কর্মচারী মনিরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন রবিবার (২৯ মে) রাতে দেশীয় অস্ত্র দা, বল্লম, লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনার জেরে সোমবার সকালে উভয়পক্ষ কুলিয়ারচর বাজারে মহড়া দিতে গেলে ফের সংঘর্ষ বাধে। এ সময় ৮-১০টি দোকান ও কয়েকটি বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষ থামাতে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।

কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা আরও বলেন, এ ঘটনায় পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি