ইটনায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার 

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০২২, ১৪:০২আপডেট : ০১ জুন ২০২২, ১৪:০২

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ শিশু রহমত উল্লাহর (৯ মাস) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুন) সকালে উপজেলার এলংজুড়ি বাজার ঘাটের অদূরে ধনু নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

রহমত উল্লাহ ইটনা সদরের চরপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। মঙ্গলবার (৩১ মে) নৌকাডুবির ঘটনায় এ নিয়ে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, সকালে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অনেকটা দূরে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ মে) সকালে মিঠামইনের ঢাকী ইউনিয়ন থেকে একটি যাত্রীবাহী নৌকা ২০ জন যাত্রী নিয়ে করিমগঞ্জ উপজেলার চামটা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ইটনা উপজেলার এলংজুড়ি বাজার ঘাটে যাত্রাবিরতির জন্য ভেড়ানোর সময় অন্য একটি নৌযানের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় নৌকার যাত্রীরা পাড়ে উঠতে সক্ষম হলেও এক নারী ও শিশু নিখোঁজ ছিল। দুই ঘণ্টা পর নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় মহল বেগম (৫০) নামে ওই নারীর লাশ  উদ্ধার করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে