খাদের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
০২ জুন ২০২২, ২২:২৪আপডেট : ০২ জুন ২০২২, ২২:২৪

চাঁদপুরের মতলব দক্ষিণের মুন্সিরহাটে খেলতে গিয়ে খাদের পানিতে ডুবে দুই ছেলে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে দিঘলদী গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার দিঘলদী গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ (৩) ও একই গ্রামের মুক্তার মিজির ছেলে হামজালা (৩)।

দিঘলদী গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, ‘মিনহাজ ও হামজালা সমবয়সী হওয়ায় তারা প্রায়ই একসঙ্গে খেলাধুলা করে। দুই শিশুর অভিভাবকরা ব্যস্ত ছিলেন। ওই সময় তারা বাড়ির উঠানে খেলছিল। এ সময় খাদের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর খাদ থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের চিকিৎসক ডা. অনিমেষ চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই শিশুকে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। বর্ষার এই মৌসুমে পরিবারের আরও সচেতন হওয়া উচিত।’

মতলব দক্ষিণ থানার ওসি মহিউদ্দীন মিয়া বলেন, ‘দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ কোনও অভিযোগ থানায় করেনি।’

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী