অন্তঃসত্ত্বা এনজিওকর্মীর লাশ মিললো পাটক্ষেতে

ফরিদপুর প্রতিনিধি
০৮ জুন ২০২২, ২২:৪৯আপডেট : ০৮ জুন ২০২২, ২২:৪৯

ফরিদপুরের ভাঙ্গায় নুপুর সাহা (২৫) নামে এক নারী এনজিওকর্মী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুন) বিকালে পৌর সদরের চৌধুরীকান্দা সদরদী গ্রামের একটি পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওই নারী ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের কার্তিক রায়ের স্ত্রী। তিনি আদ-দ্বীন এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। এ ছাড়া তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ভাঙ্গা থানার ওসি মো. সেলিম রেজা জানান, মঙ্গলবার সকালে নুপুর সাহা পৌর সদরের হোগলাডাঙ্গি গ্রামে এনজিওর টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর তার খোঁজ পায়নি পরিবার ও অফিসের লোকজন।

তিনি জানান, বুধবার বিকালে এলাকাবাসী রিকার মুন্সির বাড়ির পাশে মামুন শেখের পাটক্ষেতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের ও জেলা সদর থেকে সিআইডির একটি দলসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে