সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

ফরিদপুর প্রতিনিধি
০৯ জুন ২০২২, ০২:৪৫ আপডেট : ০৯ জুন ২০২২, ০২:৪৫

ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান নিপুন (২৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার আকটেরচর ইউনিয়নের রামনগর গ্রামের ছালাম পেশকারের ছেলে ও চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

বুধবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আকটেরচর ইউনিয়নের সারেংডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল হাসান উৎস বলেন, নিপুন চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। চরভদ্রাসন বাজারে পোস্ট অফিসের পাশে ওষুধের ব্যবসা করতেন তিনি। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সারেংডাঙ্গী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে নিপুন নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি