পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌবন্দর থাকবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০২২, ১২:৪৪আপডেট : ১১ জুন ২০২২, ১২:৪৮

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‌‘পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌবন্দর থাকবে। ফেরির চাহিদা থাকবে। বিশেষ করে পণ্যবাহী ট্রাকচালকরা নৌপথ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।’

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এই বছর বহরে আরও ১২টি ফেরি যুক্ত হবে। এ কারণে ফেরি সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’

পদ্মা সেতু চালু হলে শিমুলিয়া ঘাটের নৌযান শ্রমিকরা বেকার হয়ে যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দক্ষ নেতাদের একজন। তিনি থাকতে দেশে কেউ বেকার হবে না। এটা করোনাকালেও প্রমাণ হয়েছে।’

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, পরিচালক (বন্দর পরিবহন) কাজী ওয়াকিল নেওয়াজ, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের মো. শাহজাহান, অতিরিক্ত পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, শিমুলিয়া নদী বন্দরের কর্মকর্তা শাহাদাৎ হোসেন প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান