দেশের মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০২২, ২১:২১ আপডেট : ১১ জুন ২০২২, ২১:২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। আমাদের মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর। যেটা ৫০ বছরের নিচে ছিল। বর্তমানে আমাদের গড় আয় দুই হাজার ৮০০ ডলার। বিএনপির আমলে যেটা ছিল ৫০০ ডলার।’

শনিবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,  ‘দেশে এখন গরিব আর খালি পায়ে মানুষ দেখা যায় না। ছেলে-মেয়েরা ভালো কাপড় পরে, ভালো করে চলাফেরা করে। প্রত্যেকের বাড়িতে খাবার আছে। প্রতিটি ইউনিয়নে পাকা রাস্তা ও গাড়ি, মোটরসাইকেল চলে।’

তিনি বলেন, ‘আজকে ঘরে ঘরে বিদ্যুৎ জ্বলছে, কোনও ঘরে অন্ধকার নেই। প্রতিটি বাড়ির সামনে পাকা রাস্তা এবং প্রতিটি স্কুল পাকা ও স্কুলে বিদ্যুতের বাতি জ্বলছে। প্রতিটি ছেলে-মেয়ে স্কুলে যেতে পারে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।’

নিজের সাফল্য তুলে ধরে জাহিদ মালেক বলেন, ‘আমি চেষ্টা করেছি, দেশকে শান্তিতে রাখার জন্য। আমরা সন্ত্রাসবাদ, অন্যায়, দুর্নীতি ও মা-বোনদের সম্মানহানী বরদাশত করিনি। এসব আমরা কঠিন হস্তে দমন করেছি এবং আগামীতেও আমাদের অবস্থান একই থাকবে। সেই সঙ্গে মানিকগঞ্জ সারা বাংলাদেশে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলবো।’

গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুশীল কুমার সাহার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ