কারখানায় লোডশেডিং, অন্ধকারে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০২২, ২২:৩৭আপডেট : ১১ জুন ২০২২, ২২:৩৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (১১ জুন) ওই ভুক্তভোগী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ওই নারী তার স্বামীকে নিয়ে ফতুল্লার একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত ২ জুন এক পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ শুরু করেন। ৪ জুন সকাল সোয়া ৯টার সময় বিদ্যুৎ চলে গেলে গার্মেন্টের পঞ্চম তলা থেকে নিচে নামার জন্য রওনা দেন। প্রতিষ্ঠানের তৃতীয় তলায় এলে একই কারখানার শ্রমিক মোল্লাসহ দুই জন মিলে তাকে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে আটকে রেখে ধর্ষণ করে।

এজাহারে বাদী আরও উল্লেখ করেন, ঘটনার পরদিন ভুক্তভোগী আরেক সহকর্মীকে জানালে গোপন রাখার কথা বলেন। পরদিন মালিকপক্ষের কাছে বিচার চাইলেও কর্ণপাত করেনি। এতে চাকরি ছেড়ে ঘটনাটি স্বামীকে জানান। এর মধ্যে মোল্লা ও তার অজ্ঞাত এক সহযোগী মোবাইলে কল করে ভয়ভীতি দেখায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লার হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেছেন। মোল্লাসহ অজ্ঞাত এক যুবককে আসামি করা হয়েছে। তদন্ত চলছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় আসামি মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের