সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০২২, ১২:৫৫আপডেট : ১৩ জুন ২০২২, ১২:৫৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে রবিবার (১২ জুন) দিবাগত রাতে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে চাষাঢ়া-আদমজী সড়ক অবরোধ করেন স্থানীয়রা। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাত থেকে ভোর পর্যন্ত সুমিলপাড়া বিহারী কলোনীতে অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সকাল থেকে চাষাঢ়া-আদমজী সড়ক অবরোধ করে কলোনীর লোকজন। পুলিশ তাদের প্রতিরোধের চেষ্টা করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও অর্ধশতাধিক রাবার বুলেট ছোড়ে। দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ‘পুলিশের বিশেষ অভিযানে কিছু আসামি ধরা হয়েছিল। এ ঘটনায় তাদের লোকজন থানার সামনে এসে জড় হয়। এ নিয়ে ঝামেলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।’

আরও পড়ুন: মসজিদে এসআইয়ের ওপর জুতা নিক্ষেপ-মারধর

সিদ্ধিরগঞ্জ থানার এসআইকে মারধরের ঘটনায় গ্রেফতার অভিযান চালানো হয়েছিল কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু এসআইকে মারধরের ঘটনা নয়, ওই এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আস্তানা রয়েছে। সবমিলে অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।’

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্প এলাকার আদমজী জামে মসজিদে জুমার নামাজের সময় এসআই সৈয়দ আজিজুল হকের ওপর জুতা নিক্ষেপ করা হয়। এ সময় মারধরে আহত হন তিনি। ঘটনার পরদিন শনিবার সিদ্ধিরগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এই মামলায় ৫০ জন নামীয়সহ অজ্ঞাত ১২০-১২৫ জনকে আসামি করা হয়।

আরও খবর—

‘এসআইয়ের ওপর জুতা নিক্ষেপে জড়িত কিশোর গ্যাং’ 

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের