নির্বাচনের আগের বিকালে আরেক ওসিকে প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ জুন ২০২২, ২১:১৮ আপডেট : ১৪ জুন ২০২২, ২১:১৯

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে টাঙ্গাইলের দেলদুয়ার থানার ওসি সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকালে তাকে প্রত্যাহারের পর মো. নাসির উদ্দিন মৃধাকে ওই থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়। জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

জানা গেছে, নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়। ওই চিঠিতে দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য দেলদুয়ার থানার ওসি সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে তার জায়গায় একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের জন্য বলা হয়। তাকে প্রত্যাহার ও উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়। পরে পুলিশ সুপার স্বাক্ষরিত অফিস আদেশে সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

নিয়োগপ্রাপ্ত নতুন ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, ‘আগের ওসি প্রত্যাহার করে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। আর আমাকে এ থানার দায়িত্ব দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর আটিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মাসুদুল হাসান তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হন। ২ মার্চ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাই ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আবার নির্বাচনের আয়োজন করা হয়েছে। ১৫ জুন সকাল থেকে ভোটগ্রহণ হবে।

এদিকে, মেহেরপুর পৌর নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খানকেও একইদিন প্রত্যাহার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি