শিশু ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২২, ১৬:৫৭আপডেট : ২৩ জুন ২০২২, ১৭:২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বাচ্চু মিয়া (৪২) নামে এক রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) পৌরসভার কৃষ্ণপুর চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। বাচ্চু মিয়া নরসিংদীর মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নের শিবারকান্দি এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় শিশুটির মা বুধবার (২২ জুন) রাতে বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুর মা পরিচ্ছন্নতাকর্মী। তার অবর্তমানে শিশুটিকে চকোলেট-বিস্কুটসহ নানা ধরনের খাবার কিনে দিতো অভিযুক্ত রিকশাচালক। এ নিয়ে শিশুটির মায়ের সঙ্গে বেশ কয়েকবার বাগবিতণ্ডা হয় তার। এ ছাড়াও শিশুটিকে রিকশায় করে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেত।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বুধবার পৌরসভা বাজারে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন মা। এই সুযোগে মজা খাওয়ানোর কথা বলে শিশুকে নিয়ে ঘুরতে বের হয় বাচ্চু মিয়া। একপর্যায়ে পৌরসভা বাজারের একটি স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে রেখে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, বুধবার রাতেই মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে রিকশাচালককে গ্রেফতার করা হয়। এই ঘটনায় অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ