স্বামীর বিয়ের খবরে ট্রেনের নিচে ঝাঁপ 

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১৫:৪৮আপডেট : ২৫ জুন ২০২২, ১৫:৫৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় স্বামীর বিয়ের খবর শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে খালেদা আক্তার (৩২) নামে এক নারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

শনিবার (২৫ জুন) সকালে উপজেলার ধেরুয়া রেলসেতু এলাকায় এই ঘটনা ঘটে। খালেদা আক্তার উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। তাদের তিন সন্তান রয়েছে।  

গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান জানান, আনোয়ার দুই বছর আগে রশিদ দেওহাটা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রাশেদা আক্তারকে গোপনে বিয়ে করেন। বিষয়টি এক সপ্তাহ আগে জানতে পারেন প্রথম স্ত্রী খালেদা। এরপর থেকে তাদের মধ্যে কলহ শুরু হয়। শনিবার সকালে বিষয়টি নিয়ে ঝগড়া হয়। খালেদা আক্তার অভিমান করে সকাল সাড়ে ১০টার দিকে ধেরুয়া রেলসেতু এলাকায় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, বিষয়টি রেলওয়ের গাজীপুরে জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশট উদ্ধার করবে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই শাহ আলম বলেন, লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম