ছুরিকাঘাতে প্রাণ গেলো কিশোরের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২২, ০৮:৪০আপডেট : ২৬ জুন ২০২২, ০৮:৪০

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাকিব (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টায় ফতুল্লার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সাকিব ওই এলাকার মারুফের বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগমের ছেলে। সে রেলস্টেশন এলাকায় একটি সিলভার কারখানায় কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন কিশোরের সঙ্গে সাকিবের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত কিশোরদের মধ্যে একজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নাসিমা বেগম বলেন, ‘খবর পেয়ে রেলস্টেশন এলাকায় শুভর দোকানের সামনে গিয়ে দেখি, রক্তাক্ত অবস্থায় সাকিব মাটিতে পড়ে আছে। এ সময় আমি ও বড় ছেলে রাকিব তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের