শিক্ষককে পিটিয়ে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি 
২৯ জুন ২০২২, ১৯:৪৪ আপডেট : ৩০ জুন ২০২২, ১২:৫৬

বহুল আলোচিত ঢাকার আশুলিয়ায় স্টাম্প দিয়ে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতুকে (১৯) গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোরে কুষ্টিয়ার কুমারখালী এলাকা থেকে জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করা হয়। ঘটনার পর পুরো পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান তারা। এছাড়া ছেলেকে পালাতে সহযোগিতা করাসহ হত্যাকাণ্ডের ঘটনায় আরও জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত শনিবার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। শিক্ষক উৎপল কুমার মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। দুপুরের দিকে হঠাৎ এক ছাত্র মাঠ থেকে ক্রিকেট খেলার স্টাম্প নিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। উৎপলকে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই নিহত শিক্ষকের ভাই অসীম কুমার বাদী হয়ে আশুলিয়া থানায় স্কুল ছাত্রকে প্রধান আসামি ও আরও তিন-চার জনকে অজ্ঞাত করে একটি মামলা করেন।

/এআরআর/এএম/
সম্পর্কিত
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
ধর্ষণ মামলার বাদীকে ৭৭ লাখ টাকা লুটের মামলার আসামি করলেন মাদ্রাসার প্রধান শিক্ষক
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ
সর্বশেষ খবর
ফ্রান্সে গণবিক্ষোভ ও সংঘর্ষের জেরে গ্রেফতার ১০০০, প্যারিস থেকে মার্শেই জুড়ে থমথমে পরিস্থিতি
ফ্রান্সে গণবিক্ষোভ ও সংঘর্ষের জেরে গ্রেফতার ১০০০, প্যারিস থেকে মার্শেই জুড়ে থমথমে পরিস্থিতি
টিভিতে আজকের খেলা (২৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ অক্টোবর, ২০২৬)
ধর্মমন্ত্রীর বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ না করে পুনর্বিবেচনার আহ্বান মন্ত্রণালয়ের
ধর্মমন্ত্রীর বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রকাশ না করে পুনর্বিবেচনার আহ্বান মন্ত্রণালয়ের
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা